Showing posts with label টিপস এন্ড টিক্স. Show all posts
Showing posts with label টিপস এন্ড টিক্স. Show all posts
এখন এয়ারটেল সিম দিয়ে আপনার জাভা এবং সিম্বিয়ান মোবাইল এ ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন !

এখন এয়ারটেল সিম দিয়ে আপনার জাভা এবং সিম্বিয়ান মোবাইল এ ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন !

আস্সালামুআলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এয়ারটেল সিম দিয়ে জাভা এবং সিম্বিয়ান এ কেভাবে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ?
কাজ শুরুর আগে বলে রাখি এই প্রক্সি দিয়ে কেউ খারাপ ফাইল ডাউনলোড করবেন না,নিজের নামে কোথাও চালাবেন না।আর চালালেও অবশ্যই
ক্রেজিটিপসকে ক্রেডিট দিবেন। যাইহোক কাজ শুরু করা যাক.
airtel logo 500x400 এখন এয়ারটেল সিম দিয়ে আপনার জাভা এবং সিম্বিয়ান মোবাইল এ ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন !
তারপর ফাইল টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান আবার আপনার ফোনে নিয়ে আসুন,দেখবেন একটা কনফিগারেশন চলে এসেছে।কনফিগারেশন টি সেইভ দিয়ে একটিভ ডিফল্ট ইন অল এপ্লিকেশন দিয়ে দিন।
স্যেম্বিয়ান ও চায়না ইউজাররা নিচের মত সেটিং করে নিন।
Name: airtel free by TrueTips24
Apn: internet
Proxy:  177.85.101.156
Port: 80
Homepage:  TrueTips24.Com
এখন নীচ থেকে UC  ব্রাউজার টা ডাউনলোড করে নিন ইন্সটল করে  ব্যবহার করুন ।
কোন সমস্যা হলে  কমেন্ট করে জানা বেন।
আসুন মজা করতে একটি কম্পিউটার ভাইরাস তৈরি করি

আসুন মজা করতে একটি কম্পিউটার ভাইরাস তৈরি করি

কেমন হয় নিজেই একটি ভুয়া ভাইরাস বানালে। যা কম্পিউটারের কোনো ক্ষতি করবে না কিন্তু আপনার বন্ধুকে ঠিকই চমকে দেবে।

virus আসুন মজা করতে একটি কম্পিউটার ভাইরাস তৈরি করি

চাইলে আপনি নিজেই এ রকম একটি ভুয়া ভাইরাস বানাতে পারবেন। যা চালু করলে আপনার কিংবা আপনার বন্ধুর কম্পিউটারের সিডি/ডিভিডি ড্রাইভ বারবার খুলবে এবং বন্ধ হবে। আর এই ট্রিকটি কাজে লাগিয়ে খুব সহজেই আপনার বন্ধুকে চমকে দিতে পারবেন। কাজটি খুব সহজেই করতে পারবেন। এ কাজটি করার জন্য নিচের তিনটি ধাপ অনুসরণ করেন।
ধাপ-১: প্রথমে আপনার কম্পিউটারে নোটপ্যাড খুলে ফেলুন। এরপর নিচের লেখাগুলো কপিকরে পেস্ট করুন।

Set oWMP = CreateObject(“WMPlayer.OCX.7″)
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop

ধাপ-২: এবার নোটপ্যাড ফাইলটি Virus.vbs নামে ডেস্কটপে সেভ করুন।
ধাপ-৩: এবার ডেস্কটপে এস Virus.vbs ফাইলটির ওপর ডাবল ক্লিক করুন।
দেখবেন এক মিনিট পর পর কম্পিউটারে ডিভিডি ড্রাইভটি আপনাআপনি খুলছে আবার বন্ধ হচ্ছে।
ভুয়া ভাইরাস নিয়ে মজা করা শেষ হলে ডেস্কটপ থেকে Virus.vbs নামের ফাইলটি ডিলিট করে কম্পিউটার রিস্টার্ট দিন। ডিভিডি ড্রাইভ আগের মতই ঠিক হয়ে যাবে।
নিজে নিজেই তৈরি করে নিন নিজের নামে একটি অনলাইন টিভি চ্যানেল – টিউটোরিয়াল

নিজে নিজেই তৈরি করে নিন নিজের নামে একটি অনলাইন টিভি চ্যানেল – টিউটোরিয়াল

আমরা অনেকেই অনলাইন ঢিভি চ্যানেলের সাথে খুব একটা পরিচিত নই। কেননা বাংলাদেশের কম গতিসম্পন্ন ইন্টারনেটের কারনে অনলাইন টিভি চ্যানেলগুলো, এমনকি ভিডিও ঠিকমত দেখা যায় না। তবে বর্তমানে বাংলাদেশে ওয়াইম্যাক্স, ত্রিজি ও বিভিন্ন দ্রুত গতির ইন্টারনেট চালু হওয়ায় এই  সমস্যা অনেকটাই দূর হয়েছে। তাই এখন আসুন,  নিজেরাই তৈরী করি অনলাইন টিভি চ্যানেল!
নিজে নিজেই তৈরি করে নিন নিজের নামে একটি অনলাইন টিভি চ্যানেল টিভি চ্যানেল অনলাইন টিভি নিজে নিজেই তৈরি করে নিন নিজের নামে একটি অনলাইন টিভি চ্যানেল   টিউটোরিয়াল
খুব সহজেই অনলাইনে তৈরী করা যায় নিজের নামে ফ্রী অনলাইন টিভি চ্যানেল। এজন্য আমাদের জা করতে হবে তা নীচে দেয়া হল।
প্রথমে আমাদের  যা করতে হবে তা হল, WorldTV ওয়েব সাইটে যান। এরপর কিছুক্ষন লোড হওয়ার পর একটি পেইজ আসবে, সেখানে Continue তে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত একটি পেইজ আসবে এবং সেখানে যে ভিডিও গুলো আপনার চ্যানেলে দেখাতে চান সেগুলোর লিংক দিন এবং Next বাটনে ক্লিক করুন।
পরের ধাপে আপনার চ্যানেলের জন্য পছন্দমত একটি নাম দিন। একটি নাম এভেইলেবল না থাকলে অন্য একটি দিয়ে চেস্টা করুন। এরপর আপনার টিভি চ্যানেলের জন্য লোগো
নির্বাচন করে Next এ ক্লিক করুন এবং আপনার ই-মেইল এড্রেস দিন। ব্যাস, আপনার টিভি চ্যানেলটি তৈরি হয়ে গেছে ।
এরপর সেখান থেকে Next এ ক্লিক করে আপনার এডিটর পেইজে যান এবং প্রয়োজনীয় সেটিংস ঠিক করুন। আপনার ওয়েব সাইটে টিভি চ্যানেল এড করার জন্য এডিটর পেইজের উপরের ট্যাবগুলোর সাহায্য নিন।
Standard অথবা iFrame এমবেড থেকে যেকোন একটি বেছে নিয়ে আপনার সাইটে যুক্ত করতে পারবেন।
এবার আপনার অনলাইন চ্যানেলটি ভিজিট করে দেখুন আপনার দেয়া ভিডিওগুলো পর্যায়ক্রমে প্লে হচ্ছে।
ফেসবুকের গুরুত্বপূর্ণ ১০টি টিপস নিয়ে নিন

ফেসবুকের গুরুত্বপূর্ণ ১০টি টিপস নিয়ে নিন

সোশ্যাল নেটওয়ার্কিং এর জগতে ফেসবুক এখন তুমুল জনপ্রিয় । অনেকেই জানেন না ব্যক্তিগত তথ্য রাখা , বন্ধু তৈরী করা এবং গেম খেলার ক্ষতিকর প্রভাব গুলো । যা প্রাইভেসি এর জন্য অনেক ক্ষতিকর । আজকে ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা কিভাবে বজায় রাখা যায় সে বিষয়ে কিছু আপনাদের জানাব ।

 ১. ফ্রেন্ড লিষ্ট অর্গানাইজ করুন :

যদি আপনার বস , আপনার ক্লায়েন্ট , আত্নীয় কিংবা বাইরের কেউ যখন আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাবে তখন আপনি কি করবেন ? বিশেষ বিশেষ ফ্রেন্ড লিষ্ট তৈরী করুন । যা আপনার ফেসবুকের প্রাইভেসী অনেকাংশেই নিরাপদ করবে । টপ মেন্যু থেকে Friends সিলেক্ট করুন । তারপর Create সিলেক্ট করে বিভিন্ন নামে আপনার ফ্রেন্ড লিষ্ট তৈরী করুন । যেমন workers, Family, College Friends, etc . আপনার বন্ধুরা আপনার তৈরী করা ফ্রেন্ড লিষ্ট দেখতে পাবেনা । যা শুধুমাত্র আপনিই দেখতে পাবেন । তাই আপনি আপনার ইচ্ছা মতো আপনার লিষ্ট এর নাম দিন ।
আপনার বাম পাশের সাইড বারে সব ফ্রেন্ড লিষ্ট ডিফল্ট হিসেবে দেখা যায়না । More ক্লিক করে সব লিষ্ট দেখুন এবং যাদেরকে আপনি আলাদা হিসেবে বিভিন্ন লিষ্ট এ রাখতে চান তাদের কে ড্রাগ করে লিষ্ট লিষ্ট এ নিয়ে আসুন ।

 ২ . Profile Privacy কাষ্টমাইজ করুন :

ক্লিক Settings > Privacy Settings > Profile. তারপর আপনার প্রোফাইলের কোন অংশ কে দেখতে পারবে তা সিলেক্ট করুন ।
আপনি ড্রপ ডাউন বক্স হতে Customize সিলেক্ট করে আপনার ফ্রেন্ড এর নাম বসিয়েও করতে পারেন । ফ্রেন্ড লিষ্ট তৈরী করা না থাকলে এটা তাৎক্ষনিক ভাবে করা যায় ।
এছাড়া Contact Information ট্যাব এ গিয়ে কিভাবে আপনার তথ্য গুলো ইন্টারনেট এ শেয়ার করতে চান তা ঠিক করুন ।

 ৩. ফটো এ্যালবামের প্রাইভেসী সেট করুন :

আপনার প্রোফাইল পেজ এর Photos ট্যাব এ Album Privacy তে ক্লিক করুন । তারপর আপনার কোন ফটো এ্যালবাম কারা দেখতে পারবে তা ফ্রেন্ড লিষ্ট হতে সিলেক্ট করুন ।
আপনার প্রোফাইলের ছবি একটি স্পেশাল এ্যালবামে সংরক্ষিত হয় যা যে কেউ দেখতে পারবে ।

 ৪. সার্চ ভিজিবিলিটি সীমাবদ্ধ করুন :

ফেসবুকে আপনাকে কেউ সার্চ করলে আপনার ভিজিবিলটি কিরকম হবে তা সেট করতে ক্লিক করুন Privacy > Search । আপনার প্রাইভেসী নিরাপদ রাখতে এটা খুব গুরুত্বপূর্ন । সার্চ রেজাল্ট এ কি কি ভিজিবল হবে তাও আপনি চাইলে সেট করতে পারবেন।

 ৫. নিয়ন্ত্রন করুন অটোমেটিক ওয়াল পোষ্ট এবয় নিউস ফিড আপডেটস :

ফেসবুকে আপনার কর্মকান্ড যেমন কমেন্টস, কিছু পছন্দ করা, গ্রুপ, ইত্যাদি আপনার সব বন্ধুদের হোম পেইজে হাইলাইটস হয় । আপনি চাইলে এটা নিয়ন্ত্রন করতে পারেন । এখানে আপনার ফ্রেন্ড লিষ্ট কাজ করবেনা , আপনি সব অপশন গুলো টার্ন অফ করবেন ।
টার্ন অফ করতে Privacy > News Feed and Wall তে যান ।

 ৬. ফেসবুক Wall Privacy সেট করুন :

আপনার প্রোফাইল এর স্ট্যাটাস বক্স এর নিচে Options > Settings এ ক্লিক করুন ।
আপনার কোন ফ্রেন্ড আপনার Wall এ কিছু পোষ্ট করতে পারবে এবং কারা কারা সেই পোষ্ট দেখতে পারবে তা আপনি এখান থেকে সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন ।

 ৭. ফেসবুকের বিজ্ঞাপনে নিজেকে পরিহার করুন :

ফেসবুকে দু`ধরনের বিজ্ঞাপন রয়েছে । কিছু থার্ড পার্টি বিজ্ঞাপন এবং ফেসবুকের নিজস্ব বিজ্ঞাপন । থার্ড পার্টি বিজ্ঞাপন দাতারা বর্তমানে আপনার নাম এবং ছবি ব্যবহারে অনুমতি প্রাপ্ত নয় কিন্তু ভবিষ্যতে হয়তো অনুমতিপ্রাপ্ত হতে পারে বিধায় আপনি আপনার বিজ্ঞাপন সেটিংসটি ডিস্এলাউ করে নিন । Privacy > News Feed and Wall > Facebook Ads tab এ গিয়ে turn off করুন ।

 ৮. বন্ধুদের অ্যাপলিকেশন থেকে নিজেকে রক্ষা করুন :

Privacy > Applications তে যান । Settings ট্যাব এ ক্লিক করে সব বক্স আনচেক করে দিন । এই সেটিংসটি কোন তথ্য আপনি আপনার বন্ধুদের অ্যাপলিকেশন এ ভিজিবল রাখবেন তা নিয়ন্ত্রন করতে আপনাকে সাহায্য করবে । ডিফল্ট হিসেবে সেটিংস গুলো ভিজিবল থাকে । যার অর্থ আপনার ধর্ম , জেন্ডার , সেক্সুয়াল এবয় পলিটিক্যাল ভিউ , ছবি ইত্যাদি সবসময় ফেসবুকের সব এ্যাপলিকেশন ডেপেলপারদের কাছে সহজলভ্য হয়ে যায় , যখন আপনার কোন বন্ধু কোন ক্যুইজ গ্রহন করে অথবা গেম খেলে অথবা অন্য কোন ফেসবুক অ্যাপলিকেশন চালায় । এটা অবশ্যই আপনার প্রাইভেসি এর জন্য ক্ষতিকর ।
অনেকেই এই প্রাইভেসি কন্ট্রোল এর গুরুত্ব বুঝতে পারেন না । এই সেটিংস দ্বারা আপনার কোন বন্ধু কোন এ্যাপলিকেশন ইনষ্টল করলে সেখানে আপনার ব্যক্তিগত তথ্যের উপস্থিতি নিয়ন্ত্রন করতে পারবেন ।

 ৯. ফেসবুকের অ্যাপলিকেশনে নিজের প্রাইভেসি রাখুন :

কোনা অ্যাপলিকেশন আপনার কি কি তথ্য শেয়ার করছে তা জানার তেমন উপায় নেই । কোন আ্যপলিকেশন আপনার সম্পর্কে জানে এবং বন্ধুদের গোপন তথ্য জাতে যখন ক্যুইজটি সিলেক্ট করবেন তখন প্রোগ্রামের ডেভেলপার তাও জানতে পারে যা প্রাইভেসী এর জন্য ক্ষতিকর ।
Privacy Mirror নামে একটি ফেসবুক অ্যাপলিকেশন আছে যা দিয়ে আপনার বন্ধুরা আপনার বিভন্ন তথ্য ডিটেইলস সংগ্রহ করতে পারবে । এই ঝুকি থেকে বাঁচার জন্য আপনি যা করতে পারেন তা হলো সেইসব অ্যাপলিকেশন আপনি গ্রহন করতে পারেন যা বিশ্বাসযোগ্য এবং প্রাইভেসির প্রতি হুমকি নয় । টপ মেন্যু থেকে Settings > Application Settings যান । ড্রড ডাউন বক্স হতে Recently Used to Authorized এ পরিবর্তন করুন ।
তাছাড়া অ্যাপলিকেশন এর লিষ্ট চেক করুন Allowed to Post এবং Granted Additional Permissions যাতে আপনি ইচ্ছামত অ্যাপ্লিকেশন রিমুভ করতে পারেন ।

 ১০. চিরস্স্থায়ী ভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে চান? তাহলে আপনার অ্যাকাউন্ট De-Activate নয় , একদম ডিলেট করুন :

আপনি সহজে আপনার ফেসবুক আ্যকাউন্ট De-Activate করতে পারেন Settingsথেকে । কিন্তু De-Activate করলেও আপনার সব ছবি, তথ্য , প্রোফাইল, বন্ধু ফেসবুকে রয়ে যাবে ।
ফেসবুকে বেশি বেশি বন্ধু বানাতে চান? নিয়ে নিন দারুন টিপস

ফেসবুকে বেশি বেশি বন্ধু বানাতে চান? নিয়ে নিন দারুন টিপস

ফেসবুকে ইচ্ছে করলেই বেশি বেশি বন্ধু বানানো যায় না।  আপনি ইচ্ছেমত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। এটা বেশি বেশি করলে মঝেমধ্যেই লক্ষ্য করবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুক ব্লক করে দিচ্ছে দুই দিনের জন্য, পাঁচ দিনের জন্য বা তারও বেশি। সাধারণত অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা ফেসবুকের অপব্যবহারের মধ্যে পড়ে। অপব্যবহার বন্ধ করার জন্যই ফেসবুক মাঝেমধ্যে এই কাজটি করে থাকে; এমনকি অনেক সময় পরিচিত কাউকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে দেয়া হয় না। তখন ব্যবহারকারীরা সমস্যায় পড়ে যায়।
ফেসবুকে ফেসবুকে বেশি বেশি বন্ধু বানাতে চান? নিয়ে নিন দারুন টিপস
প্রোগ্রাম আবেগ বোঝে না, যুক্তি বোঝে:
কারও কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান? এখন ফেসবুক কীভাবে বুঝবে আপনি তার পরিচিত কি-না। এর জন্য ফেসবুক যে বিষয়গুলো যাচাই করে, তা হলো আপনার সঙ্গে তার মিউচুয়াল ফ্রেন্ড কতজন (যারা দুজনেরই বন্ধু), আপনি আর তিনি একই স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কি-না, আপনি ও তিনি একই প্রতিষ্ঠানে চাকরি করেন কি-না, আপনার ও তার নেটওয়ার্ক একই কি-না, আপনি ও তিনি একই এলাকায় বাস করেন কি-না বা আপনার ও তার বাসা একই এলাকায় কি-না। এসব নানা বিষয় যাচাই করে ফেসবুক বুঝতে পারে, আপনি তার পরিচিত কি-না। তাছাড়া আপনি যাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তারা সবাই কি আপনাকে গ্রহণ করেছেন, নাকি বেশিরভাগই আপনাকে গ্রহণ করেননি। এগুলো যাচাই করে ফেসবুক বুঝতে পারে আপনি ফেসবুকে মিসইউজ করছেন কি-না। অপব্যবহার করলে প্রথমে দুই দিন, তারপর পাঁচ দিন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক করে আপনাকে সতর্ক করে। আপনি এরপরও সতর্ক না হলে ১৫ দিন, তারপর এক মাস, এরপর দুই মাস। তার পরও আপনি সতর্ক না হলে পরে ফেসবুক অ্যাকাউন্টই ডিজেবল (বন্ধ) করে দেয়। অনেক সময় ফেসবুক আপনার অ্যাকাউন্টটি ব্লক করে রাখে। তখন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ আবার আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করে দেবে। কিছুদিন পরপর http://apps.facebook.com/friendrequests ঠিকানা থেকে আপনার পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট বের করে তাদের রিমুভ করে দিতে পারেন, যারা আপনাকে অ্যাকসেপ্ট করেন না।
গুগল চশমা- সর্বাধুনিক প্রযুক্তির চশমা

গুগল চশমা- সর্বাধুনিক প্রযুক্তির চশমা

গুগল চশমা- সর্বাধুনিক প্রযুক্তির চশমা

google glass becoming the latest technology %20glass1 online dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমাপ্রজেক্ট গ্লাস একটি রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম যা গুগল দ্বারা নির্মিত হেড-মাউন্টেড ডিসপ্লে (এইচএমডি) যা গুগল গ্লাস (Google Glass) নামে পরিচিত। ‘এক্স ল্যাব’ নামের গুগল-এর গোপন ল্যাবে একটি সর্বাধুনিক প্রযুক্তির চশমা তৈরি করা হয়েছে। গুগলের বিভিন্ন তথ্য এ ফাইটার- প্লেন স্টাইলের চশমার ডিসপ্লেতে দেখা যাবে। এ চশমায় বাটনও থাকবে। পাতলা কাঁচের তৈরি এ চশমা সাধারণ চশমার মতোই স্বচ্ছ হবে তবে যথেষ্ট স্টাইলিশ হবে বলেই জানা গেছে। এ কাঁচের সঙ্গে থাকবে কম্পিউটার ইন্টারফেস।
গুগল গ্লাস স্মার্টফোনের মতো হ্যান্ডস-ফ্রি তথ্য ডিসপ্লে করে এবং প্রাকৃতিক ভয়েস এর সাহায্যে ইন্টারনেট এ প্রবেশ করতে পারে এবং ব্রাউজ করতে পারে। আইওয়্যার টি স্টিভ ম্যান এর আইট্যাপ এর মতই। চশমার সঙ্গে অ্যান্ডওয়েডচালিত স্মার্টফোনের সংযোগ থাকবে। চশমায় ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণ।গুগল গ্লাস হতে পারে পরবতী প্রজন্মের ব্লু-টুথ হেডসেট। এই চশমা ব্যবহারের ফলে একসঙ্গে ঘটবে দেখা, যোগাযোগ ও নির্দেশনার কাজটিও। ২০১৪ সালে এটি বাজারে আসতে পারে। দাম পড়বে এক হাজার ৫০০ ডলার।
গুগল চশমার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:  
  • চশমায় ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণ।
  • গুগল গ্লাসে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.০.৩ আইসক্রিম স্যান্ডউইচ। বহুমুখীতার কারণেই ই-চশমাটির জন্য অ্যান্ড্রয়েড প্লাটফর্ম বেছে নেয়া হয়েছে।
  • স্মার্টফোন ও ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই গুগল চশমা। তাই স্মার্টফোন ব্যবহারকারীরা স্বাচ্ছন্দে গুগল চশমা ব্যবহার করে ইন্টারনেট সেবা গ্রহণ করতে সক্ষম হবেন।google glass becoming the latest technology %20glass3 online dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমা
  • গ্লাসে রয়েছে এ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম যা ডান চোখে সেট করা। যার দ্বারা গুগল ম্যাপ, ভিডিও চ্যাট এবং ভয়েস কমান্ড ফিচার ব্যবহার করা যাবে।
  • গুগল চশমার ৭২০পি এর ক্যামেরা ডিভাইসটির সামনে সেট করা হয়েছে। যার দ্বারা ছবি তুলতে পারবেন শুধুমাত্র একটি মুখের আদেশ দিয়ে। আরো রয়েছে বিল্ট-ইন ওয়াই-ফাই।
  • গুগল গ্লাস এর প্লাস্টিক এর রং হবে ধূসর, কমলা, কালো, সাদা এবং উজ্জ্বল নীল। গুগল গ্লাস এর “এক্সপ্লোরার” এডিশনে থাকবে সানগ্লাস এর ছোঁয়া!
  • এটির দ্বারা ফার্স্ট পারসন ভিউতে কোনো ডাক্তার তার জটিল জটিল অপারেশন করতে পারবেন ঘরে বসেই।
  • গ্লাসটির “এক্সপ্লোরার” ভার্সনে নতুন ফিচার হিসেবে থাকছে, ওয়াই-ফাই এবং ব্লু-টুথ এর মাধ্যমে থ্রিজি ও ফোরজি ডাটা আদান-প্রদান এর সুবিধা, আরো আছে বিল্ট-ইন চিপ।
  • ভয়েস কমান্ড ব্যবহার করা যাবে “ওকে গ্লাস” দিয়ে।এছাড়াও ডুয়াল লেয়ারে থাকছে সহজে পরিবর্তনযোগ্য সানগ্লাস।
গুগল চশমার কিছু ভয়েস অ্যাক্টিভেশন টেক্সট

Feature
Voice activation text
Record video ok glass, record a video
Take picture ok glass, take a picture
Start Google+ hangout ok glass, hang out with
Search ok glass, google
Search photos ok glass, google photos of
Translate ok glass, google say
Give directions ok glass, give directions to
Use Google Now ok glass
Send message ok glass, send a message

গুগল চশমার কিছু ব্যবহার:


google glass becoming the latest technology unknown road online dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমা


অপিরিচিত রাস্তা? কোন সমস্যা না। গুগল ম্যাপসের সাহায্য নিয়ে আপনার এই গুগল চশমাই আপনাকে নেভিগেশন করে দেখিয়ে দেবে আপনার গন্তব্যস্থল।

google glass becoming the latest technology take picture online dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমা

কিছু দেখছেন? মনে হলো দৃশ্যটার ছবি নিতে চাই। উপরের ছবির মতো শুধু শুধালেই হয়ে যাবে। এই চশমা আপনাআপনি ছবি তুলে নেবে।

google glass becoming the latest technology time online dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমা


সূর্যের দিকে তাকিয়ে ভাবছেন কয়টা বাজে? উত্তর তো আপনার চোখের সামনেই।

google glass becoming the latest technology online travelling dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমা


বিদেশে ভ্রমনে আছেন? জানা দরকার সেখানকার স্থানীয় ভাষা। মুহূর্তেই অনুবাদ হয়ে যাবে লোকাল ভাষায়। গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে আপনার চশমাই বলে দেবে।

google glass becoming the latest technology flight time online dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমা


তথ্য জানা দরকার কখন আপনার ফ্লাইটটি ছাড়ছে? কষ্ট করে আর গুমরামুখো রিসিপশনিষ্টকে এক্সকিউজ মি বলার দরকার নেই। চশমাই আপনাকে জানিয়ে দেবে আপনার ফ্লাইটের সময়সূচি।

google glass becoming the latest technology measuring height online dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমা


ভাবছেন সামনের ব্রিজটা কত বড়? এর দৈর্ঘ্য বা উচ্চতাই বা কত? ভাবতে ভাবতেই উত্তর আপনার চোখের সামনে।

google glass becoming the latest technology video record online dhaka গুগল চশমা  সর্বাধুনিক প্রযুক্তির চশমা


কোন নাচের অনুষ্ঠান দেখছেন? রেকর্ড করতে চান? রেকর্ড করার ইন্সট্রাকশন দিলেই হবে। ব্যস হয়ে যাবে।

ফেবুতে আমি   

Recent Posts